বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বগুড়া-৬ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য রাগেবুল আহসান রিপুকে নেত্রকোনার মোহনগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার মধ্যরাতে র‌্যাব-১৪-এর একটি দল তাকে গ্রেফতার করে।

জানা গেছে, গ্রেফতার রিপুর বিরুদ্ধে বগুড়া জেলার বিভিন্ন থানায় হত্যাসহ মোট ১৩টি মামলা রয়েছে।

বগুড়া জেলা পুলিশ সুপার জেদান আল মুসা বলেন, সাবেক এমপি রিপুকে নেত্রকোনা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। তাকে বগুড়ায় আনা হবে।