ঢাকায় জোবায়ের পন্থীদের তাবলিগ ইজতেমা ময়দানে সাদপন্থীদের সশস্ত্র হামলায় নিহত বগুড়া সদরের তাজুল ইসলামের নামাজে জানাজার পূর্বে আলেম-ওলামারা বলেছেন, সাদপন্থীরা ইসকনের মতো একটি সন্ত্রাসী সংগঠন। তাই সরকারের কাছে দাবি ইসকনের মতো সাদপন্থীদের নিষিদ্ধ করতে হবে। এ ছাড়া তাজুলসহ চারজন হত্যার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করতে হবে।
বক্তারা বলেন, রাতের অন্ধকারে বিভিন্ন ধরনের অস্ত্রে সজ্জিত হয়ে গত ১৬ ডিসেম্বর সাদপন্থী সন্ত্রাসীরা হামলা করে চারজনকে হত্যা করেছে। এরপর তাজুল ইসলামের লাশ ছিনিয়ে নিয়ে গুম করেছিল। কিন্তু প্রশাসনের সহায়তায় লাশের প্রমাণ দিয়ে লাশ আনা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার মাগরিবের নামাজের আগে শহরের কেন্দ্রীয় ইদগাহে এ নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন তাজুল ইসলামের পুত্র হাফেজ মাওলানা আবু নাইম।
জানাজার পূর্বে বক্তব্য দেন মাওলানা ফারুক, মাওলানা কাজী ফজলুল করিম, মাওলানা আব্দুল হান্নান, মাওলানা মনোয়ার হোসেন, মুফতি মোশারফ হোসেন, মাওলানা নাজমুল হক প্রমুখ। পরে শহরের নামাজগড় কবরস্থানে তাজুল ইসলামকে দাফন করা হয়।
জানাজা-পূর্ব সমাবেশে বক্তারা
অবিলম্বে সাদপন্থীদের নিষিদ্ধ করতে হবে
ঢাকায় জোবায়ের পন্থীদের তাবলিগ ইজতেমা ময়দানে সাদপন্থীদের সশস্ত্র হামলায় নিহত বগুড়া সদরের তাজুল ইসলামের নামাজে জানাজার পূর্বে আলেম-ওলামারা বলেছেন, সাদপন্থীরা ইসকনের মতো একটি সন্ত্রাসী সংগঠন।...



