নারায়ণগঞ্জের ফতুল্লায় আন্তঃজেলা গাড়িচোর চক্রের মূল হোতাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার এ তথ্য জানান। গ্রেফতারকৃতদের কাছ থেকে চোরাইকৃত একটি মাইক্রোবাস, দু’টি সিএনজি ও তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতাররকৃতরা হলো- চক্রের মূল হোতা জালকুড়ি পশ্চিম পাড়ার মোহর মাস্টারের ছেলে আতাউর রহমান (৩৫), সোনারগাঁও থানার নুনের টেকের মৃত আসমত আলীর ছেলে সুমন মণ্ডল (৪২), জালকুড়ি পশ্চিম পাড়ার মৃত গিয়াস উদ্দিনের ছেলে ওয়াকি (২৫), গোদনাইল সৈয়দ পাড়ার মৃত দুলাল ভূঁইয়ার ছেলে বাবু ভূঁইয়া ও জালকুড়ি দক্ষিণ পাড়ার মো. ছানোয়ার আলীর ছেলে মো: রাজিব হোসেন (৩৬)।
নারায়ণগঞ্জে গাড়ি চোর চক্রের ৫ জন গ্রেফতার
নারায়ণগঞ্জের ফতুল্লায় আন্তঃজেলা গাড়িচোর চক্রের মূল হোতাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার...



