কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বিভিন্ন স্থানে পাগলা কুকুরের কামড়ে অর্ধশতাধিক পথচারী আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি পাগলা কুকুর গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত অর্ধশতাধিক লোককে কামড়িয়েছে। আহতদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকেই চিকিৎসা নেয়া ১৪ জনের নাম নিশ্চিত হওয়া গেছে। স্বাস্থ্য কমপ্লেক্ষ থেকে জানানো হয়, চিকিৎসা নিতে আসা আহতদের সংখ্যা আরো বেশি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তানভীর হাসান জিকু আহত ১৪ জনের নাম নিশ্চিত করেন। এরা হলেন- মনি (৮), তানভির (১৩), মাহিন (৩০), ফরিদ (৪২), মনজিলা (৩৫), রুমি (১০), সরলা (৫০), লুৎফা (৫০), করিমা (৬০), মুনজুর (২০), জেসমিন (৫০), শারমিন (২২), শামিম (৩৭) ও নোহা (৫)। চিকিৎসা নিতে আসা বাকিদের নাম জানা যায়নি।
হোসেনপুরে পাগলা কুকুরের কামড়ে অর্ধশতাধিক আহত
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বিভিন্ন স্থানে পাগলা কুকুরের কামড়ে অর্ধশতাধিক পথচারী আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি পাগলা কুকুর গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত থেকে শুক্রবার বিকেল...



