ঢাকার আশুলিয়ায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। হামলায় আশুলিয়া থানা পুলিশের এক উপ-পরিদর্শকসহ চারজন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৩ জনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
শনিবার এসব তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক। এরআগে, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের নরসিংহপুর সোনামিয়া মার্কেট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
হামলায় আহত আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলামকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে আহত অন্যান্য পুলিশ সদস্যের নাম-পদবি জানা যায়নি।
গ্রেফতারকৃতরা হল- শাহজাহান মিয়া (২৭), মেহেদী হাসান (২১), নাজমুল ইসলাম (৩২), আসাদুল ইসলাম ওরফে বাবু (২৪), ওমর ফারুক (২৩), মনসুর কবিরাজ (৩৮), ফারুকুল ইসলাম (২৫), ফারুক উদ্দিন (২১), সাজ্জাদ হোসেন (১৯), মাইদুল ইসলাম (৪৪), আমিরুল ইসলাম (৩৭), হানিফ ভুইয়া (২৬) এবং নাছিরুল ইসলাম (২২)।
স্থানীয়রা জানান, রাতে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে অভিযানে যায় পুলিশের একটি টিম। এসময় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি রাজন ভূঁইয়ার ভাই রাকিব ভূঁইয়াকে ব্যাডমিন্টন খেলার মাঠ থেকে আটক করে পুলিশ। আটকের খবর পেয়ে রাজন ও তার ভগ্নীপতি কালাম মাদবরের লোকজন এসে পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় পুলিশের এসআই রবিউল ইসলাম গুরুতর আহত হন। পরে তাকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক বলেন, ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে পুলিশ হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় ১৩ জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। আসামিদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা হয়েছে।
আশুলিয়ায় পুলিশের ওপর হামলা, গ্রেফতার ১৩
ঢাকার আশুলিয়ায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। হামলায় আশুলিয়া থানা পুলিশের এক উপ-পরিদর্শকসহ চারজন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে...



