নারায়ণগঞ্জের ফতুল্লায় ১০০ কেজি গাঁজাসহ নিক্কন চাঁন ওরফে লিখন (৩৫) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) গ্রেফতার লিখনকে আদালতে পাঠানো হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার নয়ামাটিস্থ মারকাজ মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নিক্কন চাঁন ওরফে লিখন ফতুল্লা মডেল থানার নয়ামাটিস্থ মারকাজ মসজিদ এলাকার মরহুম দয়াল চাঁনের ছেলে।

পুলিশ জানায়, লিখনের ঘরে অভিযান চালিয়ে প্ল্যাস্টিকের বস্তা থেকে ১০০ কেজি গাজাঁসহ তাকে গ্রেফতার করা হয়।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে মাদককারবারি লিখনকে গ্রেফতার করা হয়। তাকে সাত দিনের রিমান্ড চেয়ে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।