ভোলার লালমোহন পৌরশহরের ফুটপাথ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল মঙ্গলবার পৌর এলাকার বিভিন্ন স্থানে ফুটপাথ দখলমুক্ত অভিযান চলে। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শাহ আজিজ। অভিযানে অবৈধভাবে ফুটপাথ দখল করে রাখা দেড় শতাধিক দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা ভেকু দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আজিজ বলেন, ফুটপাথ দখল করে অবৈধ দোকানপাট নির্মাণের ফলে পৌর এলাকার সৌন্দর্য নষ্ট হয়। পাশাপাশি অসহনীয় যানজটের সৃষ্টি হয়। পৌরবাসীর দাবির ভিত্তিতে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। তবে উচ্ছেদ অভিযান পরিচালনার আগে স্থাপনাগুলো সরিয়ে নিতে বেশ কয়েকবার নোটিশ ও মাইকিং করা হয়েছে।