নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক রাতেই তিন বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে উপজেলার বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা তালতলা গ্রামের প্রবাসী আলমগীর, পাওয়ারলুম শ্রমিক সাইফুল ও ব্রাহ্মহ্মন্দী ইউনিয়নের নরেংদী গ্রামের ব্যবসায়ী সুমনের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। এ সময় সশস্ত্র ডাকাতদল বাড়ির লোকেদের ও একটি শিশুকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকাসহ মোবাইল ফোন সেট ও স্বর্ণালঙ্কার লুটে নেয়।