মৌলভীবাজারের কুলাউড়ায় নিষিদ্ধ পলিথিন রাখায় দু’প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে কুলাউড়া শহরের বেঙ্গল ও বনফুলকে আর্থিক জরিমানা করেন ম্যাজিস্টেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন।
অভিযানে সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর ও কুলাউড়া থানা পুলিশ।
সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন জানান, নিষিদ্ধ পলিথিন রাখার দায়ে দু’দোকানকে ছয় হাজার জরিমানা করা হয় এবং জরিমানার অর্থ আদায় করা হয়।



