গাজীপুরের কালীগঞ্জে গ্লাস উৎপাদনকারী এক কারখানায় সন্ধ্যা থেকে পরদিন ভোর পর্যন্ত দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা অস্ত্রের মুখে কারখানার নিরাপত্তাকর্মীদের আটকিয়ে প্রায় তিন কোটি টাকার মেশিনারিজ ও বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। কালীগঞ্জ পৌরসভার ঘোনাপাড়া এলাকাস্থিত ‘ইউরো বাংলা গ্লাস লি.’ কারখানায় এ ঘটনা ঘটে। বৃহষ্পতিবার কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো: রজিউল্লাহ খান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও কারখানা সূত্রে জানাগেছে, গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুখোশ পরিহিত ২০-২৫ জনের সশস্ত্র ডাকাতদল কারখানার গাছ বেয়ে প্রাচীর টপকে কারখানার ভেতরে প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে কারখানার নিরাপত্তাকর্মীদের জিম্মি করে একটি কক্ষে নিয়ে হাত বেঁধে আটক করে রাখে। এ সময় নিরাপত্তাকর্মীদের মোবাইল ফোন কেড়ে নিয়ে ডাকাতরা। পরে ডাকাতরা কারখানার টেম্পার মেশিনের প্যানেল বার, ক্যাবল বক্স, ৭০-৮০ বান্ডেল অ্যালুমিনিয়াম বার, জেনারেটর ক্যাবল লুট করে। রাতভর ডাকাতি শেষে পরদিন (বুধবার) ভোরে ট্রাকযোগে প্রায় তিন কোটি টাকার লুণ্ঠিত মালামাল নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় বুধবার মধ্যরাতে কারখানার স্টোর ইনচার্জ আব্দুন নূর চৌধুরী বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। কারখানাটির উৎপাদন কার্যক্রম প্রায় তিন বছর যাবত বন্ধ রয়েছে।
কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো: রজিউল্লাহ খান বলেন, ডাকাতির ঘটনায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং ডাকাত দলের সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে।
কালীগঞ্জে গ্লাস কারখানায় রাতভর ডাকাতি : ৩ কোটি টাকার মালামাল লুট
গাজীপুরের কালীগঞ্জে গ্লাস উৎপাদনকারী এক কারখানায় সন্ধ্যা থেকে পরদিন ভোর পর্যন্ত দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা অস্ত্রের মুখে কারখানার নিরাপত্তাকর্মীদের আটকিয়ে প্রায় তিন কোটি টাকার...



