বরগুনার বামনা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় বামনা প্রেস ক্লাব মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ২০২৫-২৬ মেয়াদে দৈনিক নয়া দিগন্তের বরগুনা জেলা প্রতিনিধি মো: আবু নাসের সিদ্দিক গোলাম কিবরিয়া সভাপতি এবং দৈনিক সংবাদের বামনা উপজেলা প্রতিনিধি মো: নিজাম উদ্দিন মোল্লা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এ সময় প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বামনা প্রেস ক্লাবের বর্তমান সভাপতি মো: নেছার উদ্দিন ও সিনিয়র সদস্য মো: ওবায়দুল কবির আকন্দ দুলাল ও সদস্য নির্ঝর কান্তি বিশ্বাস ননী।
নবনির্বাচিতদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি নির্ঝর কান্তি বিশ্বাস ননী (দৈনিক আমার সংবাদ), সহ-সভাপতি মো: মিজানুর রহমান সুমন (দৈনিক আমাদের কন্ঠ), মো: নাসির মোল্লা (দৈনিক আজকালের খবর), মো: জহিরুল আলম রুমি (দৈনিক নয়া দিগন্ত), মো: সালাহ উদ্দিন (দৈনিক মানবজমিন), মো: নাসির উদ্দিন নিলু (দৈনিক মুক্ত খবর) নির্বাচিত হয়েছেন।
এছাড়া কমিটির অন্যরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক মনোতোষ চন্দ্র হাওলাদার (দৈনিক কালের কণ্ঠ), মো: দেলোয়ার হোসাইন মাহমুদ (প্রতিদিনের বাংলাদেশ), সহ সাধারন সম্পাদক মো: আবুল কালাম আজাদ (দৈনিক ভোরের চেতনা), মো: ওমর ফারুক সাবু (দৈনিক আমাদের সময়), দফতর ও পাঠাগার সম্পাদক মোসা: জান্নাতুল ফেরদৌসী (ডেইলী মনিং গ্লোরী), অর্থ সম্পাদক মো: শাকিল আহমেদ (দৈনিক আজকালের কন্ঠ), তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো: শহিদুল ইসলাম আপন (সংবাদ সারাদিন), প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ মানজুরুর মুকতাদির নাহিন আহসান (দৈনিক সকালের সময়), সমাজকল্যাণ সম্পাদক মো: সিদ্দিকুর রহমান (দৈনিক আজকের দর্পণ), সিনিয়র সদস্য মো: ওবায়দুল কবির আকন্দ দুলাল (দৈনিক যায়যায়দিন), সিনিয়র সদস্য মো: নেছার উদ্দিন (দৈনিক যুগান্তর), সদস্য মো: হাবিবুর রহমান (দৈনিক ইত্তেফাক), মো: বাসির মোল্লা (দৈনিক জনতা), মো: জাকির হোসাইন (দৈনিক ইনকিলাব), মো: সাইফুল্লাহ মানসুর (দৈনিক সংগাম), অঞ্জন চট্টোপাধ্যায় (আজকের পরিবর্তন), মো: খোরশেদ আলম দিপু সিকদার (দৈনিক দিনকাল), মো: হেমায়েত উদ্দিন লিটন (দৈনিক সাগরকূল), মো: গোলাম হায়দার চৌধুরী (ডোনেট বাংলাদেশ), মো: রায়হান নাজির ধলু (দৈনিক সময়ের পত্রিকা), মো: হাফিজুর রহমান (দৈনিক সাগরকূল), মো: মাসুদ রেজা ফয়সাল (দৈনিক সৈকত সংবাদ), মো: নাসির উদ্দিন (দৈনিক মুক্তখবর), মো: জসিম উদ্দিন (দৈনিক দিন প্রতিদিন), মো: নাসির উদ্দিন (দৈনিক নতুন বাজার), সহযোগী সদস্য ফোরকান মিয়া (এসএটিভি), মো: হুমায়ুন কবির সিকদার (দৈনিক আমাদের কণ্ঠ), মো: রাসেল চৌধুরী (দৈনিক জবাবদিহি), মো: নিজাম উদ্দিন হারুন (দৈনিক সমাজ বাংলাদেশ), আরিফুর রহমান শিমুল (দৈনিক প্রাণের বাংলাদেশ), মো: নাসির উদ্দীন (দৈনিক শেষকথা), মো: সজিব হোসেন মুন্না (দৈনিক সময়ের পত্রিকা), মাহমুদুল হাসান রিয়াদ (দৈনিক সাগরকূল), মো: আল-আমিন (দৈনিক ঘোষণা), মেহেদী হাসান সুমন (দৈনিক সাগরকূল), প্রদেশ মিস্ত্রী (আজানা বার্তা), আতিফ আসলাম রানা (মাতৃজগৎ), এইচ এম আল-আমিন (ডেইলি ইন্ডাস্ট্রি), মো: মনির হোসেন (দৈনিক সাগরকূল), মো: সুজন মিয়া (দৈনিক বাংলাদেশ বার্তা), মো: রাসেল মিয়া (দৈনিক দিন প্রতিদিন), মো: হাফিজুর রহমান হাফিজ (ডেইলি ঢাকা ডট নেট), মো: রেদোয়ান হোসেন (দৈনিক দক্ষিণাঞ্চল)।



