নরসিংদীর শিবপুর উপজেলা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার রাতে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মোল্লা টি কোং লিমিটেডের চেয়ারম্যান মো: কাউসার খান। অনুষ্ঠানের উদ্বোধন করেন শিবপুর উপজেলা জামায়াতে আমির মুস্তাফিজুর রহমান কাউসার।



