শিল্পাঞ্চল আশুলিয়ায় পুরাতন ব্যাটারি পুড়িয়ে অবৈধ সিসা তৈরির কারখানায় অভিযান চালিয়ে অবৈধ কারখানাটি বন্ধ করে দিয়ে মেশিনপত্র জব্দ করেছে পরিবেশ অধিদফতর। এ সময় মালিক পালিয়ে গেলেও আটক করা হয় এক শ্রমিককে। গতকাল বৃহস্পতিবার আশুলিয়ার কুরগাঁও পুরাতনপাড়া এলাকায় পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।