বরগুনার বেতাগী প্রেসক্লাবের ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক নয়া দিগন্তের বেতাগী উপজেলা সংবাদদাতা মো: কামাল হোসেন খানকে সভাপতি এবং সাপ্তাহিক বিশ্ব মিডিয়া পত্রিকার স্টাফ রিপোর্টার প্রভাষক লিটন কুমার ঢালীকে সাধারণ সম্পাদক করা হয়।
শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত ১০টায় প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি স্বপন কুমার ঢালীর সভাপতিত্বে আয়োজিত এক সাধারণ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া কার্য নির্বাহী কমিটির অন্যরা হলেন কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি স্বপন কুমার ঢালী সহ-সভাপতি, দৈনিক রূপালী বাংলাদেশের উপজেলা প্রতিনিধি মো: জসিম উদ্দিন যুগ্ম-সাধারণ সম্পাদক, অনলাইন পোর্টাল সংবাদ দিনরাতের উপজেলা প্রতিনিধি মো: আল আমিন কোষাধ্যক্ষ, অনলাইন পোর্টাল আমার বরিশালের প্রতিনিধি আব্দুর রহিম সদস্য, দৈনিক সাগরকূল উপজেলা প্রতিনিধি লিপিকা মণ্ডল অর্পিতা সদস্য এবং অনলাইন পোর্টাল বিডিক্রাইমের উপজেলা প্রতিনিধি মে: মেহেদী হাসানকে সদস্য করা হয়।
এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি স্বপন কুমার ঢালী। এছাড়া বেতাগী প্রেসক্লাবের আরো ছয়জন সহযোগী সদস্য নেয়া হয়। এই কমিটির কার্যকাল আগামী এক বছর পর্যন্ত থাকবে।



