বগুড়ায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত যুবদল কর্মী আবু সাঈদের (৩২) লাশ নিয়ে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। গতকাল শনিবার বিকালে শহরের নিশিন্দারা পশ্চিমপাড়া এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে লাশ রেখে হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় এলাকাবাসী। এ সময় পুলিশের আশ্বাসে তারা অবরোধ তুলে নেন। এর আগে শুক্রবার রাতে নিশিন্দারা পশ্চিমপাড়া এলাকায় আবু সাঈদকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি ওই এলাকার ইউসুফ আলীর ছেলে। নিহত সাঈদ অটোভ্যান ও রিকশা গ্যারেজের ব্যবসা করতেন। এ ছাড়াও তিন চার মাস হলো বালুর ব্যবসাও শুরু করেছিলেন।
নিহত সাঈদের ভাই রিপন জানান, শুক্রবার রাত ১২টার দিকে কে বা কারা তাকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নেন। তিনি ফোনে কথা বলতে বলতে বাড়ি থেকে কিছুদূর যাওয়ার পর একদল দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে যায়।
সাঈদের বাবা ইউসুফ আলী জানান, সাড়ে পাঁচ শতক জায়গা নিয়ে মামলা ছিল এবং তা নিষ্পত্তি হয়ে গেলেও টাকা পাওয়া যায়নি। তবে আমার ছেলেকে কী কারণে কারা হত্যা করেছে তা বুঝতে পারছি না। আমার ছেলে হত্যার বিচার চাই।
বগুড়া সদর থানার ওসি এস এম মঈনুদ্দীন জানান, আবু সাঈদ হত্যাকাণ্ডে অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের হয়েছে।
বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যা লাশ নিয়ে মহাসড়ক অবরোধ
বগুড়ায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত যুবদল কর্মী আবু সাঈদের (৩২) লাশ নিয়ে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। গতকাল শনিবার বিকালে শহরের নিশিন্দারা পশ্চিমপাড়া...



