বগুড়ার সচেতন শিক্ষক-কর্মচারীদের উদ্যোগে আওয়ামী দোসর সাবেক জেলা শিক্ষা অফিসার হযরত আলীর ষড়যন্ত্রের বিরুদ্ধে গতকাল শনিবার বগুড়া শহরের সাতমাথায় এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষক-কর্মচারী ঐক্য ফেডারেশনের কেন্দ্রীয় মহাসচিব আজিজুল হক রাজা।
প্রধান অতিথি বলেন, সাবেক জেলা শিক্ষা অফিসার হযরত আলী আওয়ামী দোসর ছিলেন। তার আমলে বগুড়ায় শিক্ষাব্যবস্থা ভেঙে পড়েছে। সরকার বদলির পর তিনি নবাগত জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অভিযোগ করেছেন। এই মিথ্যা অভিযোগ প্রত্যাহার করতে হবে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, শিক্ষক নেতা বুলবুল হোসেন। উপস্থিত ছিলেন- কে এম পান্না, হাফিজার রহমান, ওবায়দুর রহমান বেনু, আবু বকর সিদ্দিক, আশরাফুল ইসলাম আশিক, ফেরদৌস আলমসহ শিক্ষক নেতৃবৃন্দ।