বাংলাদেশের সমাজ, রাজনীতি, ইসলামী আন্দোলন ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সম্পর্কে শিক্ষার্থীদের মনে রয়েছে নানা প্রশ্ন। শিক্ষার্থীদের সেসব প্রশ্নের উত্তর দিতে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা আয়োজন করতে যাচ্ছে ‘মেধাবীদের মুখোমুখি ছাত্রশিবির’ শীর্ষক প্রশ্নোত্তর অনুষ্ঠান ও মতবিনিময় সভা।
আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের কথা শুনবেন এবং প্রশ্নের উত্তর দেবেন। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক কায়েমের সভাপতিত্বে এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাবি শাখার সাবেক সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট শিশির মনির, যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মীর্যা গালিব এবং শিবিরের বর্তমান কেন্দ্রীয় সংসদের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করবেন ঢাবি শাখা শিবিরের সেক্রেটারি এস এম ফরহাদ।
উল্লেখ্য, অনুষ্ঠানে রেজিস্ট্রেশনকৃত অংশগ্রহণকারী প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে থাকছে শুভেচ্ছা উপহার।
ঢাবিতে আজ শিক্ষার্থীদের প্রশ্নের জবাব দেবে শিবির
বাংলাদেশের সমাজ, রাজনীতি, ইসলামী আন্দোলন ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সম্পর্কে শিক্ষার্থীদের মনে রয়েছে নানা প্রশ্ন। শিক্ষার্থীদের সেসব প্রশ্নের উত্তর দিতে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা...



