ভারতের ত্রিপুরায় অবৈধ অনুপ্রবেশের দায়ে ৬ বাংলাদেশী নাগরিক গ্রেফতার হয়েছে। শুক্রবার ত্রিপুরার রাজধানী আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে সেখানকার রেলওয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। শনিবার ত্রিপুরার নর্থইষ্ট হেরাল্ড নামে একটি ইংরেজি সংবাদ মাধ্যম এই খবর প্রকাশ করেছে।
এতে বলা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে ত্রিপুরা রেলওয়ে পুলিশ আগরতলা রেলস্টেশনে পৃথক দুটি অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধ অনুপ্রবেশের দায়ে দেবানন্দ দাস (৫৫), শেফালী দাস (৪৯), যশমি বালা দাস (১৮), গোলাপী দাস (১৯), রুবেল দাস (২৬) ও রানী দাস (২২) নামে ছয় বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বাড়ি বাংলাদেশের কক্সবাজারে।
আগরতলা রেলওয়ে থানার ওসি তাপস দাস জানায়, গ্রেফতারকৃত বাংলাদেশী অনুপ্রবেশকারীরা রেলপথে গুহাটি হয়ে কোলকাতায় যাওয়ার। তাদের শনিবার আদালতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।