বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য আ.ন.ম শামসুল ইসলাম বলেছেন, ষড়যন্ত্রকারীরা থেমে নেই। তারা ঘাপটি মেরে থেকে এ সরকারকে ব্যর্থ করার অপচেষ্টা চালাচ্ছে। এরা সফল হলে বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন করে দিবে। অবিলম্বে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান চালানোর জন্য সরকারের প্রতি আহবান জানাচ্ছি।
তিনি শনিবার বিকেলে লোহাগাড়া মডার্র্ন কমিউনিটি সেন্টারে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
লোহাগাড়া উপজেলার শ্রমিক কল্যাণ সভাপতি মাস্টার আব্দুস সালামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা মুনির উদ্দিন ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মদ মহি উদ্দিনের যৌথ সঞ্চালনায় দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি লস্কর মুহাম্মদ তসলিম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় উপদেষ্টা মুহাম্মদ জাফর সাদেক, কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক মুহাম্মদ ইসহাক, কেন্দ্রীয় সহসম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস.এম লুৎফর রহমান।