চুয়াডাঙ্গা কলেজ ছাত্রদল নেতা সাব্বির হোসেনকে (২৪) এলোপাতাড়ি কুপিয়েছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মীরা। আহত সাব্বির হোসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার জাহাঙ্গীর হোসেনের ছেলে এবং চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সদস্য। গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা পৌর কলেজপাড়ার ফাস্ট ক্যাপিটাল বিশ্ববিদ্যালয়ের পুরনো ভবনের সামনে এ ঘটনা ঘটে।
আহত সাব্বির হোসেন অভিযোগ করে বলেন, আগামী ১ জানুয়ারি ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরেফিন আহম্মেদ শিপ্লবসহ আমরা কয়েকজন বন্ধু মিলে আলোচনা করছিলাম। এ সময় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মী ইসলামপাড়ার নাইম, সারাফাত, আলো, মাহফুজ ও অজ্ঞাত আরো অনেকে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরেফিন আহম্মেদ শিপ্লব ভাইয়ের ওপর অতর্কিত হামলার চেষ্টা করে।
তিনি আরো বলেন, এ সময় শিপ্লব ভাইকে কোনোমতে রক্ষা করতে পারলেও তারা আমাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সদস্যরা আমাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি অভিযোগ দায়ের হয়েছে এবং আসামিদের ধরার চেষ্টা চলছে।
চুয়াডাঙ্গায় ছাত্রদল নেতাকে কুপিয়েছে ছাত্রলীগ কর্মীরা
চুয়াডাঙ্গা কলেজ ছাত্রদল নেতা সাব্বির হোসেনকে (২৪) এলোপাতাড়ি কুপিয়েছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মীরা। আহত সাব্বির হোসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার জাহাঙ্গীর হোসেনের ছেলে এবং চুয়াডাঙ্গা সরকারি...



