এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই স্লোগানকে সামনে রেখে বগুড়ায় তারুণ্যের উৎসব শুরু হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা শহীদ চাঁন্দু স্টেডিয়ামে এ উৎসবের উদ্বোধন করেন।

এ সময় পুলিশ সুপার জিদান আল মুসা, অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম, যুব উন্নয়ন অধিদফতরের উপ-পরিচালক তোছাদ্দেক হোসেন, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল এবং জাতীয় নারী ক্রিকেট দলের সদস্য রিতু মণি উপস্থিত ছিলেন।

তারুণ্যের উৎসবের উদ্বোধন উপলক্ষ্যে তরুণ-কিশোরদের সমন্বয়ে প্রীতি ক্রিকেট ম্যাচ আয়োজন করা হয়।

উল্লেখ্য, আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত এই উৎসব চলবে। জেলা প্রশাসনের উদ্যোগে জেলার প্রতিটি ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন খেলাধুলা শুরু হবে। ইউনিয়ন থেকে থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন দলগুলো নিয়ে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে জানান জেলা প্রশাসক।