ঢাকার দোহারে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় রাশেদ নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।
আজ বিকেলে নবাবগঞ্জ উপজেলার মাঝিরকান্দা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রাশেদ দোহার উপজেলার রাইপাড়া গ্রামের কালু মেম্বারের ছেলে। তিনি আওয়ামী সাংস্কৃতিক ফোরাম ও সেচ্ছাসেবক লীগের কর্মী।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শাহজাহান মাঝির করা মামলায় এজহারভুক্ত আসামি রাশেদ। তাকে আগামীকাল আদালতে পাঠানো হবে।



