বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার দ্বি-বার্ষিক সম্মেলন ও উপজেলা শাখার কমিটি গঠন হয়েছে। গতকাল সোমবার এ সম্মেলনে ৫০ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কালীগঞ্জ উপজেলা তুষভান্ডারআস অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত কাউন্সিলরদের প্রত্যক্ষ সমর্থনে মো: আবুল বাশার লাবলুকে পুনরায় সভাপতি ও রেজাউল করিমকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের লালমনিরহাট জেলা সভাপতি রেনায়েল আলম।
মো: আবুল বাসার লাবলুর সভাপতিত্বে ও রেজাউল করিমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা লালমনিরহাট-২ আসনের এমপি প্রার্থী অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা মাওলানা রুহুল আমীন প্রমুখ।



