লালমনিহাটের শিক্ষাবিদ হাজী তসলিম উদ্দিনের মৃত্যুতে শোক সভা ও সর্বশ্রেষ্ঠ জয়িতা নাসিনা বানুকে সম্মাননা প্রদান এবং মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়েছে।
গতকাল রোববার লালমনিরহাট জেলা শহরের নামাটারী এলাকায় মরহুম শিক্ষাবিদ হাজী তসলিম উদ্দিনের হাতে গড়া প্রতিষ্ঠান সেন্টার ফর এগ্রিকালচার এন্ড সোসিও-ইকোনমিক অ্যাডভান্সমেন্টস (চাষা) প্রতিষ্ঠাতা এবং পৃষ্ঠপোষক ও প্রধান উপদেষ্টা মরহুমে ছেলে ডক্টর তালাত নাসিমের সহায়তায় এ বৃত্তি প্রদান করা হয়।
মরহুমের স্ত্রী নাসিনা বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ক্যাপ্টেন (অব:) আজিজুল হক বীর প্রতীক। বিশেষ অতিথি ছিলেন, প্রভাষক আনোয়ারুল ইসলাম শামিম, অ্যাড. মিজানুর রহমান মিজান, সহকারী অধ্যাপক তৌহিদা তসলিম আইভি প্রমুখ।