কুমিল্লার চান্দিনায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে সামিয়া আক্তার (৩) ও হামিদা আক্তার নামে দু’বোন মারা গেছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার মাইজখার ইউনিয়নের মাইজখার পূর্ব পাড়া সামছুক হক ক্বারীর বাড়িতে এ ঘটনা ঘটে।
চাচা খোকন মিয়া তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
নিহতরা মাইজখার গ্রামের সুজন মিয়ার বড় মেয়ে সামিয়া আক্তার ও ছোট মেয়ে হামিদা আক্তার বলে জানা গেছে।
পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালের কোনো এক সময় সামিয়া ও হামিদা খেলার ছলে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। সকাল ১০ পর থেকে তাদেরকে বাড়ি দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যরা। একপর্যায়ে সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে ভাসমান অবস্থায় তাদের দেখে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করে।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নাজমুল হুদা জানান, ‘এ বিষয়ে এলাকা থেকে কেউ কিছু জানায়নি। সংবাদকমীর্দের মাধ্যমে বিষয়টি জেনেছি।’



