জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) কার্যকরী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে বণিক বার্তার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মেহেদী মামুন ও সাধারণ সম্পাদক পদে প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন নির্বাচিত হয়েছেন। গত সোমবার প্রধান নির্বাচন কমিশনার ও ইতিহাস বিভাগের অধ্যাপক খো: লুৎফুল এলাহী নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
কার্যকরী পরিষদের অন্য সদস্যরা হলেন- সহসভাপতি পদে বায়েজীদ হাসান রাকিব (দৈনিক ইনকিলাব), যুগ্ম সাধারণ সম্পাদক জোবায়ের আহমেদ (ডিবিসি নিউজ), কোষাধ্যক্ষ রাজীব রায়হান (প্রতিদিনের বাংলাদেশ) এবং দফতর ও প্রকাশনা সম্পাদক মাহ আলম (ডেইলি অবজারভার)। এ ছাড়া কার্যকরী সদস্য হয়েছেন- সৈকত ইসলাম, আশরাফুল মিয়া ও রাসেল মাহমুদ ।
নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রেজাউল রকিব এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক মো: ইউসুফ হারুন।
জাবিসাসের সভাপতি মেহেদী সম্পাদক মামুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) কার্যকরী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে বণিক বার্তার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মেহেদী মামুন ও সাধারণ সম্পাদক পদে প্রথম আলোর...



