কালীগঞ্জে অবৈধভাবে কৃষি জমি থেকে টপসয়েল কেটে ইটভাটায় বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) বিকেলে উপজেলার জামালপুর ইউনিয়নের ছৈলাদি গ্রামে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় অভিযানে ছৈলাদি এলাকার মরহুম শামসুদ্দিন খানের ছেলে আলী হোসেন খান বাদলকে (৩৫) ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি। এ সময় আদালতকে সহযোগীতা করেন বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, পুলিশ ও আনসার সদস্যরা।