দিনাজপুরের চিরিরবন্দরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র কার্ড বিতরণে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দায়ের করেছেন এলাকাবাসী।
জানা গেছে, উপজেলার ১০ নং পুনট্টি ইউনিয়নে ব্যক্তির সাথে ফ্যামিলি (টিসিবি) কার্ডের কোনো মিল খুঁজে পাওয়া যায় না। চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও ইউপি সদস্য সুফিয়া বেগম তার পরিষদের সদস্য এবং ইউপি সচিব আনিছুর রহমানের নেতৃত্বে একটি মনগড়া তালিকা তৈরি করে টিসিবি’র মালামাল বিতরণ করেছেন। যা অনলাইনেও প্রকাশ করা হয়নি।
দক্ষিণ ভবানীপুর গ্রামের আফতাবউদ্দিন ওরফে থেল্লু (৮০), কেশবপুরের সুমঙ্গল রায় (৬২), হরনন্দপুরের মালেকা বেগম (৭২) বলেন, আমরা বিগত দিনে ঠিকই টিসিবির মালামাল পেয়েছিলাম। কিন্তু এবার মালামাল তুলতে গিয়ে জানতে পারলাম তালিকায় আমাদের নাম নেই।
এ ব্যাপারে চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও ইউপি সদস্য সুফিয়া বেগম বলেন, ইউএনও স্যার আমাকে পুরনো কার্ড দিয়েই টিসিবির মালামাল বিতরণ করার কথা বলেছিল। কিন্তু আমরা নতুন তালিকা তৈরি করে মালামাল বিতরণ করেছি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা বলেন, আমি পুরনো কার্ড দিয়েই টিসিবির পণ্য বিতরণ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছি। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
চিরিরবন্দরে টিসিবির কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ
দিনাজপুরের চিরিরবন্দরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র কার্ড বিতরণে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দায়ের করেছেন এলাকাবাসী।জানা...



