জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চারজন শিক্ষার্থীকে মাদকদ্রব্য বহন ও সেবনের অভিযোগে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গত বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়।
বিষয়টির অধিকতর তদন্তে শহীদ সালাম বরকত হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আব্দুল হালিমকে সভাপতি করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে সুপারিশসহ ১৫ কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, ৩১ ডিসেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির অভিযানে মদ্যপান ও মাদকদ্রব্যসহ বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষার্থীসহ ঢাবি ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় মিলে ৯ জনকে আটক করে। এর মধ্যে বহিরাগতদের আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করে। এ ছাড়াও মদ্যপান ও মাদকদ্রব্যসহ ধরা পড়া অন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে অনুরোধ জানিয়ে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন : বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৫১তম ব্যাচের শিক্ষার্থী শিপন হোসেন, সতীর্থ বিশ্বাস বাঁধন এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী হ্রই মুইং স্যাং মারমা ও কৃষ্ণ চন্দ্র বর্মণ।
মাদকদ্রব্য বহন ও সেবনের অভিযোগে জাবির ৪ শিক্ষার্থীকে বহিষ্কার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চারজন শিক্ষার্থীকে মাদকদ্রব্য বহন ও সেবনের অভিযোগে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গত বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিন...



