ঘন কুয়াশা ও তীব্র শীতের কারণে ঠাকুরগাঁও জেলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে নি¤œ আয়ের মানুষদের জীবনযাপন হয়ে উঠেছে দুর্বিষহ। গত কয়েক দিন ধরে শৈত্যপ্রবাহে তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে ৬-৮ ডিগ্রি সেলসিয়াসে।
রাতের বেলায় ঠাণ্ডার তীব্রতা বেড়ে যাওয়ায় গৃহহীন মানুষ এবং ফুটপাথে বসবাসকারীরা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন। দিনমজুর, রিকশাচালক এবং শ্রমজীবী মানুষেরা ভোরে কাজে বের হতে পারছেন না। ফলে তাদের উপার্জনও অনেক কমে গেছে। বরুনাগাঁও এলাকার আব্দুল মজিদ জানান, হুট করে শীত পড়েছে। গরম কাপড়ের অভাবে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছি।
স্থানীয় প্রশাসন, বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছে। তবে এই সহায়তা যথেষ্ট নয় বলে জানান ভুক্তভোগীরা। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি মোকাবেলায় জরুরি ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখা হবে।
ঠাকুরগাঁও সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। বিশেষ করে শিশুরা নিউমোনিয়া ও ডায়রিয়ার শিকার হচ্ছে। বৃদ্ধদের দেখা দিয়েছে শ্বাসকষ্টজনিত সমস্যা।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, পরিস্থিতি শিগগিরই স্বাভাবিক হওয়ার কোনো সম্ভাবনা নেই। জেলার সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।
শৈত্যপ্রবাহে ঠাকুরগাঁওয়ের জনজীবনে চরম বিপর্যয়
ঘন কুয়াশা ও তীব্র শীতের কারণে ঠাকুরগাঁও জেলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে নি¤œ আয়ের মানুষদের জীবনযাপন হয়ে উঠেছে দুর্বিষহ। গত কয়েক দিন ধরে...



