বগুড়ার শেরপুরে হামলা, ভাঙচুর হত্যাচেষ্টা ও বিস্ফোরকদ্রব্য মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা রবিন সরকারকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩ জানুয়ারি) তাকে আদালতে পাঠানো হয়েছে।

তিনি পৌর স্বেচ্ছাসেবকলীগের সমাজকল্যাণ সম্পাদক ও পৌরসভার নয়াপাড়ার মরহুম সুলতান মাহমুদের ছেলে।

এর আগে রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলা পরিষদের গেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘রবিনকে হামলা ভাঙচুর হত্যাচেষ্টা ও বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।’