গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় হাফেজ জাহিদ হাসান (৩০) নামে এক মসজিদের ইমামের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের পশ্চিম চৌমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাহিদ হাসান পাশের শিবগঞ্জ উপজেলার দাড়িদহ কালুগাড়ী গ্রামের ছোলায়মান আলীর ছেলে।
পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানায়, হাফেজ জাহিদ হাসান আজ সকালে তার শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলে কর্মস্থল বগুড়ার দিকে যাচ্ছিলেন। পথে গোবিন্দগঞ্জ পশ্চিম চৌমাথা নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিদ্যুৎ-এর খুঁটির সাথে ধাক্কা লেগে মাথা ও মুখ থেতলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন দুঘর্টনার বিষয়টি নিশ্চিত করে বলেন, জাহিদ হাসান বগুড়ায় একটি মসজিদে ইমাম দায়িত্ব পালন করতেন। তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।



