বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার যুবলীগ নেতা হাসেম আলীকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে ফুলবাড়ী থানার একটি দল উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বকুলতলা বাজার থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত হাসেম আলী (৬২) ফুলবাড়ী উপজেলার কিশামত শিমুলবাড়ী এলাকার বাসিন্দা এবং স্বরে মাহমুদের ছেলে। তিনি নাওডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, শেখ হাসিনার দেশত্যাগের পর হাসেম আলী দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, তিনি বৃহস্পতিবার রাতে বকুলতলা বাজারে অবস্থান করছেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত হাসেম আলীকে গতকাল শুক্রবার আদালতে সোপর্দ করা হয়।
তার বিরুদ্ধে গত ৪ আগস্ট ফুলবাড়ীতে ছাত্র আন্দোলনে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মামলা দু’টি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ এবং ফুলবাড়ী সদর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মোজাফফর হোসেন দায়ের করেন।
কুড়িগ্রামে যুবলীগ নেতা হাসেম আলী গ্রেফতার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার যুবলীগ নেতা হাসেম আলীকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে ফুলবাড়ী থানার...



