বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের কাপ্তাই বিজিবির উদ্যোগে সহযোগিতা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) উদ্যোগে আন্দোলনে আহত সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র কাপ্তাই উপজেলার বড়ইছড়ির মো: ইউসুফ আলীর ছেলে নবাব শরীফ সাজিবকে (২৫) অনুদার দেয়া হয়। উন্নত চিকিৎসা ও চলমান অধ্যবসায় সম্পন্ন করার লক্ষ্যে তাকে ৫০ হাজার টাকার এ আর্থিক অনুদান দেয় হয়েছে।
অনুদান তুলে দেন ৪১ বিজিবির (কাপ্তাই ব্যাটালিয়ন) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভুইঞা। এ সময় বিজিবির কর্মকর্তা এবং আহত সাজিবের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।