বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির ২০২৫ সালের জন্য নির্বাচিত নির্বাহী কমিটির কর্মকর্তাদের শপথ ও অভিষেক সম্পন্ন হয়েছে। গতকাল রোববার বিকেলে সমিতির মতিয়ার রহমান ভবনে সভাপতি আতাউর রহমান খান মুক্তার সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো: শাহজাহান কবির। শপথ পরিচালনা করেন প্রবীণ আইনজীবী আফতাব উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ এস এম তাসকিনুল হক, জেলা প্রশাসক হোসনা আফরোজা, পুলিশ সুপার জেদান আল মুসা, সাবেক সভাপতি ও সাবেক এমপি এ কে এম হাফিজুর রহমান, শফিকুল ইসলাম টুকু, পিপি আবদুল বাছেদ, সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (১) , বিদায়ী সাধারণ সম্পাদক জহুরুল হক জাফর। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র আইনজীবী শহীদুল হাসান পলাশ খন্দকার।
বগুড়া বার সমিতির অভিষেক
বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির ২০২৫ সালের জন্য নির্বাচিত নির্বাহী কমিটির কর্মকর্তাদের শপথ ও অভিষেক সম্পন্ন হয়েছে। গতকাল রোববার বিকেলে সমিতির মতিয়ার রহমান ভবনে সভাপতি...



