সিরাজগঞ্জের রায়গঞ্জের জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বৈষম্যবিরোধী ছাত্রদের উদ্যোগে গত সোমবার উপজেলা অডিটোরিয়ামে হলরুমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিয়াদ হোসেনের সভাপতিত্বে ও সমন্বয়ক সালমান জোয়ারদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির সদস্য রাজশাহী বিভাগীয় প্রধান মাশরাফি সরকার। বিশেষ অতিথির বক্তব্য দেন, মুনতাসীর মেহেদী হাসান, রিফাত লোদী, মুসা হাসেম, শহীদ এম ইমরান হাসান, ফয়সাল, ফাহিম প্রমুখ। অনুষ্ঠান শেষে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ৪২ জনকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।