বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, বিএনপি জাতীয় ঐক্যে বিশ^াসী। ঐক্য ছাড়া এ দেশকে কোনোভাবেই গড়ে তোলা যাবে না। কিন্তু অনেকে মনে করেন যে, বিএনপি দুর্বল বলেই ঐক্যের কথা বলছে। না বিএনপি দুর্বল নয়। যদি ঐক্যে ফাটল ধরানো হয় তাহলে এই আধিপত্যবাদী শক্তির পক্ষে যারা আছেন তারা লাভবান হবে। গত সোমবার বগুড়া জেলা বিএনপির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে শহরের নওয়াবাড়ি সড়কের টিএমএসএস মহিলা মার্কেট মিলনায়তনে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান বক্তব্য দেন, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। বিশেষ অতিথি ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট এ কে এম মাহবুবার রহমান, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ কে এম ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন প্রমুখ।