সীমান্ত উপজেলা টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৫। আটককৃত মাদককারবারি উখিয়া ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পের আবুল বাশারের ছেলে আয়াত উল্লাহ (২৪)। গত মঙ্গলবার রাত ১১ টার দিকে র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক লে. অ্যান্ড মিডিয়া অফিসার মো: কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, টেকনাফের হ্নীলা ইউনিয়নের পুরনো হ্নীলা বাজার এলাকায় কতিপয় ব্যক্তি মাদক ইয়াবা অন্যত্র পাচারের জন্য মজুদ করে রেখেছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি অভিযানিক দল ঐ এলাকায় অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পাচারকারিরা পালানোর চেষ্টাকালে আয়াত উল্লাহ নামের উক্ত মাদককারবারিকে আটক করতে সক্ষম হন এবং আরও দুই সহযোগী পালিয়ে যায়। পরে তাদের হেফাজতে থাকা ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।