কুমিল্লার নাঙ্গলকোটে সড়ক দুর্ঘটনায় মনির আহাম্মদ (৪০) নামের এক স্বাস্থ্য সহকারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে নাঙ্গলকোট-লাকসাম সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নাঙ্গলকোট পৌরসভার স্বাস্থ্য সহকারী ও উপজেলার দৌলখাড় ইউনিয়নের দেওভান্ডার গ্রামের বাসিন্দা মনির আহাম্মদ। তিনি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নাঙ্গলকোট পৌরসভার বাজার পরিদর্শক মোহাম্মদ এয়াছিন।



