বাংলাদেশ স্কাউটস, কলারোয়া উপজেলা শাখার ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার কলারোয়া সরকারি জি কে এম কে পাইলট হাইস্কুল মিলনায়তনে অনুষ্ঠিত কাউন্সিলে তিন বছরের জন্য সাধারণ সম্পাদক হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন কলারোয়া সরকারি হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক মনিরুজ্জামান ও যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী শিক্ষক কামরুল ইসলাম।
স্কাউটস কলারোয়া উপজেলা সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো: জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন, বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সহসভাপতি জেলা শিক্ষক সমিতির সভাপতি আমানুল্যাহ আমান, অধ্যক্ষ মুজিবর রহমান, প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান, প্রধান শিক্ষক হায়দার আলী, কোষাধ্যক্ষ প্রধান শিক্ষক হরিসাধন ঘোষ, গ্রুপ লিডার হিসেবে প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক আরশাদ আলী, প্রধান শিক্ষক তাহমিনা পারভীন লিলি, সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, কমিশনার প্রধান শিক্ষক আব্দুল মোতালেব নির্বাচিত হয়েছেন।
ত্রিবার্ষিক কাউন্সিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদিন, বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের সহকারী পরিচালক দয়াময় হালদার, জেলা কমিশনার আব্দুল মাজেদ, জেলা সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, প্রধান শিক্ষক তামিম আজাদ মেরিন প্রমুখ।