মানিকগঞ্জ জেলা বিএনপির ত্রাণ ও পূণর্বাসন বিষয়ক সম্পাদক এবং ঘিওর উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল আলীম খান মনোয়ারকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গত বুধবার মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম রিতা ও সাধারণ সম্পাদক এস এ কবির জিন্নাহর যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আব্দুল আলিম খান মনোয়ারের দলীয় সব কার্যক্রম স্থগিত করা হয়েছে। বিএনপি ও অঙ্গ সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সাথে সাংগঠনিক সম্পর্ক থেকে বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ কবির জিন্নাহ বলেন, বহিষ্কৃত কিংবা দলীয় পদ স্থগিত ব্যক্তির অপকর্মের দায় দায়িত্ব সংগঠন বহন করবে না।