সিলেটের গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মনোহরী পণ্য সামগ্রী ও কাপড় ধোলাইকরণ দরপত্রে নানা অনিয়মের অভিযোগ এনেছে মেসার্স এস এ বিজনেস গাইড অ্যান্ড কোম্পানি ও মেসার্স রাকিব এন্টারপ্রাইজ নামে দু’টি ঠিকাদারি প্রতিষ্ঠান। পুনঃদরপত্রের আহ্বান জানিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে ঠিকাদারি প্রতিষ্ঠান দু’টি অভিযোগপত্র দাখিল করেছে। অবশ্য নির্বাহী অফিসার পুনঃদরপত্র আহ্বানের জন্য সিলেট সিভিল সার্জনের কার্যালয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের আবেদনগুলো পাঠিয়ে দিয়েছেন।
দু’টি ঠিকাদারি প্রতিষ্ঠানের অভিযোগে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরের দরপত্র আহ্বানের শেষ দিন রহস্যজনক কারণে টেন্ডার কমিটি ও স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা: সুদর্শন সেন ও প্রধান সহকারী আব্দুল বাছিত খান তাদের পছন্দের স্থানীয় একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দরপত্রটি পাইয়ে দিতে কৌশল অবলম্বন করছেন। ফলে রাকিব এন্টারপ্রাইজের পূর্বের ঠিকাদার কর্তৃক একটি কাগজ না থাকায় টেন্ডার অংশগ্রহণের বাছাই থেকে বাদ দেয়া হয়েছে। অনুরূপভাবে মেসার্স এস এ বিজনেস গাইড অ্যান্ড কোম্পানি অভিযোগে জানান, নির্ধারিত সময়ে তার প্রতিনিধি স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত ছিলেন, বিভিন্ন অজুহাত দেখিয়ে তার প্রতিনিধির কাছ থেকে দরপত্রটি গ্রহণ করা হয়নি। অভিযোগ করেছেন একগোষ্ঠী কর্তৃক বিগত দীর্ঘদিন ধরে এককভাবে পরিচালনা করে আসছেন। তাদের দরপত্র গ্রহণ করলে পছন্দের প্রতিষ্ঠানের ক্ষতি হবে ভেবে কৌশল অবলম্বন করছেন তারা।
এ দিকে অভিযোগ উঠেছে রহস্যজনক কারণে দীর্ঘপ্রায় ২০ বছর ধরে একই ঠিকাদারি প্রতিষ্ঠান গোলাপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের মনোহরিসামগ্রী পণ্য ও কাপড় ধোলাইর দরপত্র পেয়ে থাকে এবং রোগীদের নিম্নমানের খাবার প্রদান করা হতো। এ নিয়ে অনেকেই মৌখিকভাবে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা: সুদর্শন সেনের কাছে অভিযোগ করলেও কোনো প্রতিকার পাননি। বর্তমানে রহস্যজনক কারণে দু’টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দরপত্র আহ্বানের অংশগ্রহণের সুযোগ দেয়া হয়নি। ফলে ওই দু’টি ঠিকাদারি প্রতিষ্ঠান গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের বরাবর অভিযোগ দাখিল করেছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পালের সাথে যোগাযোগ করলে তিনি দুইটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে জানান, পুনঃটেন্ডার আহ্বানের জন্য আবেদন দু’টি সিলেট সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে।
গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
পণ্য ও কাপড় ধোলাইকরণ দরপত্রে অনিয়ম
সিলেটের গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মনোহরী পণ্য সামগ্রী ও কাপড় ধোলাইকরণ দরপত্রে নানা অনিয়মের অভিযোগ এনেছে মেসার্স এস এ বিজনেস গাইড অ্যান্ড কোম্পানি ও মেসার্স...



