ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের মাঝে আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন।

শনিবার (১১ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলা পরিষদ হল রুমে পাঁচজন শহীদ পরিবার ও ১৭ জন আহতদের মাঝে ওই আর্থিক সহায়তা দেন উপজেলা নির্বাহী অফিসার এরশাদুল আহমেদ।

এ সময় শহীদ পাঁচ শহীদ পরিবারকে ১৫ হাজার করে টাকা এবং আহত ১৭ জনকে ৩ হাজার করে আর্থিক সহায়তা দেয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ঈশ্বরগঞ্জ পৌর প্রশাসক ইকবাল হোসাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার হাসান কিবরিয়াসহ ছাত্র সমন্বয়ক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।