গণঅভ্যুত্থানের চেতনায় সব বৈষম্যের বিলোপ করুন, অধিকার, ইনসাফ ও মুক্তির কাফেলায় শামিল হোন, নিত্যপণ্যের দাম কমানোসহ নানা দাবি জানিয়ে সমাবেশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ঢাকা জেলা শিল্পাঞ্চল কমিটির নেতাকর্মীরা। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করেন তারা। গতকাল শনিবার সকাল সাড়ে ১১টার দিকে আশুলিয়ার বাইপাইলে তারা এ সমাবেশ করেন। পরে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা জেলা শিল্পাঞ্চল কমিটির সভাপতি অরবিন্দু বেপারী বিন্দুর নেতৃত্বে নবীনগর-চন্দ্রা মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বলিভদ্র বাজারে গিয়ে শেষ হয়।
সমাবেশে অরবিন্দু বেপারী বিন্দু বলেন, একশ’র অধিক পণ্যের উপরে শুল্ক বসানো হয়েছে। এতে জনসাধারণের ওপর বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে। বাজারে মৌসুমী সবজির দাম কিছুটা কম থাকলেও অন্যান্য নিত্যপণ্যের দাম আকাশ ছোঁয়া। সরকারের পক্ষ থেকে বাজার মনিটরিংয়ের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ ও সিন্ডিকেট ভেঙে দিতে হবে।
জেলা সদস্য মোহাইমিনুল হকের সঞ্চালনায় সমাবেশে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা জেলা শিল্পাঞ্চল সিটির সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, আশুলিয়া আঞ্চলিক কমিটির সদস্য সচিব লিটন মণ্ডল, ধামরাই আঞ্চলিক কমিটির সভাপতি মামুনুর রহমান রজব, আঞ্চলিক নেতা সাইফুল ইসলাম, বাবুল ডাক্তার, শাকিলা আক্তার শান্তা, পবিত্র এব্বর, আল আমিন মিয়া প্রমুখ।
নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে আশুলিয়ায় সমাবেশ
গণঅভ্যুত্থানের চেতনায় সব বৈষম্যের বিলোপ করুন, অধিকার, ইনসাফ ও মুক্তির কাফেলায় শামিল হোন, নিত্যপণ্যের দাম কমানোসহ নানা দাবি জানিয়ে সমাবেশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ঢাকা...



