জামালপুরের মাদারগঞ্জে চুরির গরু দিয়ে বিএনপি নেতার ভূরি ভোজের আয়োজন করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আদার ভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চৌধুরী মুক্তাকে দল থেকে অব্যাহতি দিয়েছে উপজেলা বিএনপি।
গতকাল শনিবার উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান স্বাক্ষরিত এক পত্রে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজের জন্য মুক্তার অব্যাহতি বিষয়টি নিশ্চিত করেন।
অব্যাহতি প্রাপ্ত মাহমুদুল হাসান চৌধুরী মুক্তা বলেন, মহিলা দলের একটা কর্মসূচি ছিল। সেই উপলক্ষে কশাইয়ের কাছ থেকে গোশত কিনছি। কশাই গরুটা আমার বাড়িতে জবাই করেছে। আমি গরু কিনি নাই, গোশত কিনেছি। সে কোথা থেকে গরু নিয়ে এসেছে সেটা আমার জানা নেই। আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছি। আমাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। আমি এর প্রমাণ দিয়েই অব্যাহতি থেকে মুক্তি পেতে চাই।
মাদারগঞ্জে চুরির গরু দিয়ে বিএনপি নেতার ভোজ : দল থেকে অব্যাহতি
জামালপুরের মাদারগঞ্জে চুরির গরু দিয়ে বিএনপি নেতার ভূরি ভোজের আয়োজন করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আদার ভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চৌধুরী মুক্তাকে...



