বিয়ে করেছেন চ্যানেল আইয়ের রিয়েলিটি শো ‘খুদে গানরাজ’ খ্যাত সঙ্গীতশিল্পী সাবরিনা পড়শী।
পাত্র যুক্তরাষ্ট্র প্রবাসী নিলয়। দুই পরিবারের সম্মতিতেই তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে পড়শীর পারিবারিক সূত্র জানিয়েছে। তবে, বিয়ের দিনক্ষণ তারা জানাতে অস্বীকার করেছেন।
তাদের ভাষ্য, বিয়ে হয়েছে এটা সত্য, তবে বিষয়টি তারা এখনই প্রকাশ করতে চান না। যেহেতু প্রকাশ হয়ে গেছে তাই তা স্বীকার করলেও বিস্তারিত বলতে চান না।
তাদের এক ঘনিষ্ঠজন জানান, পড়শী ও নিলয় ২০০৮ সালে খুদে গানরাজ প্রতিযোগিতার একই আসরে ছিলেন দুই প্রতিযোগী। সেই সুবাদে অনেক আগে থেকেই একে অপরের সাথে প্রেমের সম্পর্কে ছিল। ২০১০ সাল থেকে নিলয় তার পরিবারসহ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসবাস শুরু করেন। গত বছর নিলয়ের পরিবার বাংলাদেশে এলে বিয়ের বিষয়টি আলোচনায় আসে। ফলে তারা কয়েকমাস দেশে অবস্থান করে দুই পরিবারের সদস্যের বিয়ের বিষয়টি চূড়ান্ত করেন। তারপর দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
পড়শী মূলত চ্যানেল আইয়ের রিয়েলিটি শো ‘খুদে গানরাজ’ দিয়ে পরিচিতি পান। এরপর গানে গানে পেরিয়ে গেছে ১৬ বছর। তার ব্যস্ততা বেড়েছে গানে। স্টেজ শো করছেন, নিয়মিত প্রকাশ করছেন নতুন গান। এর মধ্যে জানা গেল, বিয়ের কাজটি সেরে নিয়েছেন।
তবে বর্তমানেও গান ও অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন পড়শী। নিজের ইউটিউব চ্যানেল থেকে নিয়মিত গান প্রকাশ করছেন। গত বছর ইমরানের সাথে তার দ্বৈত গান ‘কথা একটাই’ আলোচিত হয়। এ ছাড়া সম্প্রতি নাটক প্রযোজনার ঘোষণাও দিয়েছেন। পবিত্র ঈদুল ফিতরে পড়শী প্রযোজিত নাটক দেখতে পারবেন দর্শকরা।
বিয়ে করলেন খুদে গানরাজ খ্যাত পড়শী
বিয়ে করেছেন চ্যানেল আইয়ের রিয়েলিটি শো ‘খুদে গানরাজ’ খ্যাত সঙ্গীতশিল্পী সাবরিনা পড়শী।পাত্র যুক্তরাষ্ট্র প্রবাসী নিলয়। দুই পরিবারের সম্মতিতেই তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে পড়শীর...



