সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) উদ্যোগে রাজশাহীতে ‘ফ্যাক্টচেকিং কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দিনব্যাপী রাজশাহী নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টের কনফারেন্স রুমে সাংবাদিকদের তথ্য যাচাই ও ভুয়া তথ্য প্রতিরোধে দক্ষতা বাড়াতে এই কর্মশালা আয়োজন করা হয়।
কর্মশালাটি উদ্বোধন করেন সিজিএসের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান। তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন, “বর্তমান ডিজিটাল যুগে ভুয়া তথ্য ও প্রোপাগান্ডা প্রতিরোধ করা একটি বড় চ্যালেঞ্জ। এই কর্মশালা শুধু সাংবাদিকদের তথ্য যাচাইয়ের দক্ষতা বৃদ্ধি করবে না, বরং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করতে সহায়ক হবে। সঠিক তথ্যের ভিত্তিতে গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা ও স্বাধীন সাংবাদিকতার অগ্রযাত্রা নিশ্চিত করাই আমাদের এই উদ্যোগের মূল উদ্দেশ্য।”
অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক হিসেবে ছিলেন আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির বাংলাদেশের ফ্যাক্টচেকিং সম্পাদক কদরুদ্দিন শিশির। তিনি অংশগ্রহণকারীদের ফ্যাক্টচেকিংয়ের আধুনিক পদ্ধতি, বিভিন্ন কার্যকর টুলস ও তথ্য যাচাইয়ের কৌশল নিয়ে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ দেন।
কর্মশালায় জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমের সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা কর্মশালাটিকে অত্যন্ত ফলপ্রসূ এবং সময়োপযোগী বলে উল্লেখ করেন।
অংশগ্রহণকারী একজন সিনিয়র সাংবাদিক বলেন, “এই কর্মশালা থেকে আমরা ফ্যাক্টচেকিংয়ের আধুনিক কৌশলগুলো শিখেছি, যা পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষ করে ভুয়া তথ্যের বিরুদ্ধে লড়াই করতে এটি আমাদের অনেক বেশি আত্মবিশ্বাসী করেছে।”
আরেকজন নারী সাংবাদিক জানান, “এটি শুধু একটি প্রশিক্ষণ নয়, আমাদের পেশাদারিত্ব উন্নত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা শিখেছি কিভাবে তথ্য যাচাই করে আরো দায়িত্বশীল সংবাদ পরিবেশন করা যায়।”
রাজশাহীতে সাংবাদিকদের নিয়ে ফ্যাক্টচেকিং কর্মশালা সিজিএসের
সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) উদ্যোগে রাজশাহীতে ‘ফ্যাক্টচেকিং কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দিনব্যাপী রাজশাহী নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টের কনফারেন্স রুমে সাংবাদিকদের তথ্য যাচাই ও...



