লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সিমেন্টবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা বাড়িতে ঢুকে পড়েছে। এতে মোছা: নুরী বেগম (৫৫) নামে একজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে ওই বাড়ির আরো পাঁচ সদস্য।
সোমবার (১৩ জানুয়ারি) ভোরে উপজেলার পাটিকাপারা ইউনিয়নের দক্ষিণ পারুলিয়া বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মোছা: নুরী বেগম (৫৫) ওই এলাকার শহিদুল ইসলামের স্ত্রী।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশটি উদ্ধার করা হয়েছে। ট্রাক জব্দ করে থানায় পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।



