কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে টয়লেটের ভেতর থেকে মমতাজ বেগম (৫৫) ও জুবাইদা বেগম (১৮) নামে দু’নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন ৩ নম্বর ক্যাম্পের এফ-৭৫ ব্লকের রশিদ আহমদের স্ত্রী মমতাজ বেগম ও জুবাইদা বেগম। তারা সম্পর্কে মা-মেয়ে হন।

১৪ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন ঘটনার এ বিষয়টি নিশ্চিত করেছেন।

১৪ এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার (ক্যাম্পের কমান্ডার) মত্যুঞ্জয় দে সজল জানান, ‘এ ঘটনার তদন্ত চলমান রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।’