খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেছেন, পাইকগাছা কৃষি কলেজটি এখন থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস হিসেবে খুবির নিয়ন্ত্রণে পরিচালিত হবে।
বুধবার (১৫ জানুয়ারি) পাইকগাছা কৃষি কলেজ পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
এ সময় বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন, পাইকগাছা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এস এম এনামুল হক ও পাইকগাছা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আসলাম পারভেজ।



